ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং সেবা ‘দ্রুত টিকেট’-এর উদ্বোধন Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজ রাতে সিলেট সফরে তারেক রহমান, বৃহস্পতিবার শুরু নির্বাচনী সমাবেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার রাত আনুমানিক ৮টায় সিলেটের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে এক সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে তারেক রহমান সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এসব সফরে তার সঙ্গে থাকবেন মনোনয়ন না পাওয়া সাবেক ছাত্রদল ও যুবদলের নেতারা।

ঢাকা-১৫ আসনে সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এ ধরনের ঘটনা নিন্দনীয়। একই সঙ্গে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি জানান, বিএনপি একটি স্বচ্ছ ও আদর্শ নির্বাচন চায় এবং সে লক্ষ্যেই ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তার দাবি, নির্বাচনী পরিবেশ বিএনপির অনুকূলে থাকায় কিছু পক্ষ সমান সুযোগের পরিবেশ ব্যাহত করার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৩৯ বার পড়া হয়েছে