ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান

আবু সাঈদ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহর সাক্ষ্যগ্রহণ শুরু ট্রাইব্যুনালে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দিতে শুরু করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই কার্যক্রম গ্রহণ করে। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগের ধাপে ট্রাইব্যুনাল মামলার ২১তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে—হাসনাত আবদুল্লাহর সাক্ষ্য শেষ হলে তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনালে তার বক্তব্য দেবেন। তদন্ত কর্মকর্তার জবানবন্দির মধ্য দিয়েই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার কথা। মামলার মোট ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন কারাগারে রয়েছেন এবং তাদের আদালতে হাজির করা হয়েছে।

এদিকে ট্রাইব্যুনাল-১ এ আওয়ামী লীগ সরকারের আমলে জেআইসি সেলে ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা আরেক মামলায় শেখ হাসিনাসহ ১৩ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এই মামলায় গ্রেফতার তিন সেনা কর্মকর্তাকে আদালতে উপস্থিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষ গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে