ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

“আমরা সহিংসতা চাইনি”—জুলাই যোদ্ধাদের দাবি

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়েছে জুলাই যোদ্ধারা।
তাদের দাবি, সেদিন কিছু বহিরাগত ব্যক্তি ঢুকে ভাঙচুর ও হাতাহাতিতে জড়িত হয়েছিলেন।

সোমবার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
তারা জানান, প্রায় ২০–২৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো সহিংসতা করতে চাননি, বরং নিজেদের ন্যায্য দাবি উপস্থাপন করতেই সেখানে গিয়েছিলেন।
এ সময় তারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
তারা জানান, ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা প্রত্যাহারের বিষয়ে কমিশন সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০২:২২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৩৯ বার পড়া হয়েছে