ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

ইউরোপে এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ইউরোপজুড়ে আবারও সময় পরিবর্তনের দিন এসে গেছে। প্রতি বছরের মতো এবারও অক্টোবরের শেষ রোববার, অর্থাৎ আগামীকাল (২৬ অক্টোবর), ইউরোপের বিভিন্ন দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে।

এ সময় পরিবর্তনের মধ্য দিয়েই শেষ হবে ডে-লাইট সেভিং টাইম বা গ্রীষ্মকালীন সময় এবং শুরু হবে স্ট্যান্ডার্ড টাইম, যা মূলত শীতকালীন সময় হিসেবে পরিচিত।

গ্রীষ্মকালে সূর্য দ্রুত উদয় ও দেরিতে অস্ত যাওয়ায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়— এতে দিনের আলো বেশি সময় ব্যবহার করা সম্ভব হয় এবং বিদ্যুৎ সাশ্রয় হয়। তবে অক্টোবর থেকে দিন ছোট হতে থাকে, তাই ঘড়ি আবার এক ঘণ্টা পিছিয়ে স্বাভাবিক সময় ফিরিয়ে আনা হয়।

উদাহরণ হিসেবে, ইতালিতে সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার পর বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য হবে পাঁচ ঘণ্টা, যেখানে আগে তা ছিল চার ঘণ্টা। এই পরিবর্তন শুধু সময়ের সামঞ্জস্য নয়— এটি শীতের আগমন ও ঋতু পরিবর্তনের প্রতীকও বটে। দিন ছোট হয়, সন্ধ্যা নামে আগেভাগে, আর শীতের আমেজ ছড়িয়ে পড়ে পরিবেশে।

তবে সময় বদলের এই প্রচলন নিয়ে এখন ইউরোপে বিতর্কও দেখা দিয়েছে। অনেকের মতে, আধুনিক যুগে বিদ্যুৎ সাশ্রয়ের যুক্তিটি আর ততটা প্রযোজ্য নয়। বরং বছরে দুইবার ঘড়ির কাঁটা বদলানোর ফলে মানুষের ঘুমের সময়, কাজের ছন্দ ও শরীরের জৈবিক ঘড়ি বিঘ্নিত হয়।

এই কারণেই ইউরোপীয় ইউনিয়ন সময় পরিবর্তনের এই ঐতিহ্যবাহী নিয়ম পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে— ভবিষ্যতে এটি থাকবে কি না, তা নিয়েই চলছে আলোচনা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
৩৬ বার পড়া হয়েছে