ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছাল তারেক রহমানের কার্যালয়ে Logo বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Logo মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া Logo নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে Logo রাজশাহী–৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় Logo ৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত Logo শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ইতালিয়ান দূতাবাস Logo গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান Logo মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে মন্ত্রিপরিষদ সচিব জানান Logo নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন কত টাকা পাবে, বাকিদের প্রাইজমানি কত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন কত টাকা পাবে, বাকিদের প্রাইজমানি কত।

টি-টোয়েন্টিতে নতুন তারকা তুলে আনার প্রচেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো আয়োজন করেছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঠিক আগে আগে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে বিদেশি তারকা তো দূরের কথা জাতীয় দলের অনেকেই খেলছেন না। স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থের ঝনঝনানি নেই এনসিএলে। তবে এনসিএলে লিগ চ্যাম্পিয়নদের জন্য প্রাইজমানিসহ আরও কিছু অর্থ পুরস্কার থাকছে।

এনসিএলে কী পরিমাণ প্রাইজমানি থাকছে তা বিসিবি এরই মধ্যে এনসিএলের ফেসবুক পেজে জানিয়েছে। আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ২০ লাখ টাকা। আর রানার্স আপ দল পাবে ১০ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা। আসরের সেরা ব্যাটার ও বোলারের জন্যই থাকছে পুরস্কার। তারা প্রাইজমানি হিসেবে পাবে ৫০ হাজার টাকা করে।

এনসিএলের প্রথম আসরের দুই ফাইনালিস্ট পাওয়া গেছে এরই মধ্যে। গত শনিবার (২১ ডিসেম্বর) প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে রংপুর। আর গতকাল রোববার (২২ ডিসেম্বর) দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরে যাওয়া ঢাকা মেট্রো খুলনাকে হারিয়ে ফাইনালে উঠেছে।

আগামীকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা মেট্রো। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিপিএলের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে এনসিএলের আয়োজনকে মোটা দাগে সফল হিসেবে দেখা হচ্ছে। তরুণ ক্রিকেটাররা সুযোগকে দারুণভাবে কাজে লাগিয়েছে। বিপিএলে তাদের দিকে এবার আলাদা চোখ থাকবে তা বলাই যায়।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
১৩১ বার পড়া হয়েছে