ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং সেবা ‘দ্রুত টিকেট’-এর উদ্বোধন Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

এনসিপি ছাড়লেন তাসনিম জারা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দলীয় একটি দায়িত্বশীল সূত্র তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
দলীয় সূত্রের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে যে, তাসনিম জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও শিগগির দল ছাড়তে পারেন।
এর মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে তাসনিম জারা বলেন, খিলগাঁও এলাকাতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা এবং সেখানকার মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। তিনি জানান, শুরুতে একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমান বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে অঙ্গীকার তিনি জনগণের কাছে করেছেন, পরিস্থিতি যাই হোক না কেন, সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন। সে কারণেই ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তাসনিম জারা জানান, দলীয় প্রার্থীদের মতো সংগঠিত কাঠামো, কর্মী বাহিনী কিংবা প্রশাসনিক সহায়তার সুযোগ তাঁর থাকবে না। তাই ভোটারদের সমর্থনই হবে তাঁর একমাত্র শক্তি। সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার প্রত্যয়ের ভিত্তিতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের জন্য ঢাকা-৯ আসনে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন হবে। আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এ নিয়ে দলটির ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ঘোষিত কয়েকজন নারী প্রার্থী এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন, যাদের মধ্যে তাসনিম জারাও রয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়। এই প্রেক্ষাপটেই তিনি এনসিপির প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
৬৯ বার পড়া হয়েছে