ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত?

রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটটা এখনও চালিয়ে যাচ্ছেন। তবে আর কতদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন? বিশ্বকাপের ট্রফিটা জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান রোহিত শর্মা। আবার অনেকেই চলমান অস্ট্রেলিয়া সফরেই রোহিতের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখে ফেলছেন। ভারতীয় গণমাধ্যমেও গুঞ্জন উঠেছে, এবার হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাতে পারেন রোহিত শর্মা।

সামনেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তার আগেই যদি রোহিত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন, তাহলে নতুন অধিনায়ককে খুঁজতে হবে তাদের। শোনা যাচ্ছে, ইতোমধ্যে ওয়ানডে ক্রিকেটের জন্য নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়কের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের প্রাথমিক তালিকায় নাম রয়েছে তিনটি। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে ভাবনায় আছেন শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া। সূর্যকুমারের বয়স হার্দিকের চেয়ে ৩ বছর বেশি। অন্যদিকে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে শুভমান গিল শুধু এক বছর নেতৃত্ব দিয়েছেন গুজরাট টাইটান্সকে। 
 
বয়স কম হলেও নেতৃত্বের অভিজ্ঞতায় পিছিয়ে আছেন শুভমান। কিন্তু বয়স এবং অভিজ্ঞতা মিলিয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন হার্দিক। তিনিই পেতে পারেন ওয়ানডের নেতৃত্ব। অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে এসে যদি রোহিত অবসর নেন, তাহলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকেই। 
 
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চাপের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে হার্দিকের। সেই কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে দক্ষ এবং অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতা তাকে অধিনায়ক করা যেতেই পারে।’ 
 
তিনি আরও বলেন, ‘শুভমানও অধিনায়ক হতে পারে। তবে ওকে আরও পরিণত এবং অভিজ্ঞ হতে হবে। সূর্যকুমারও ভাবনায় রয়েছে। কিন্তু একদিনের ক্রিকেটে ওর পারফরম্যান্স খুব একটা ভালো নয়। রোহিতকে না পাওয়া গেলে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হার্দিকই যথাযথ বিকল্প হতে পারে। তাতে দলের ভারসাম্যও ভালো হবে।’ 
 
আইসিসির নির্দেশ অনুযায়ী, অংশগ্রহণকারী দলগুলোকে ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত নিজেদের দল ঘোষণা করতে পারে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই। কিন্তু ১২ তারিখের আগেই দল দিতে পারে নির্বাচকেরা। কিন্তু দল ঘোষণার আগে অবশ্যই রোহিতের মতামত জেনে নেবে বোর্ড কর্তারা। 
 
বোর্ডের সূত্র বলছে, অবসর নেওয়ার জন্য রোহিতকে কোনো চাপ প্রয়োগ করা হবে না। কিন্তু নিজে থেকে অবসর নিতে চাইলে আটকানোর চেষ্টা করবো না। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের পর দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে রোহিতের। এরপর সিডনি টেস্টে একাদশে জায়গা হয়নি ডানহাতি এই ব্যাটারের। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট দলে রোহিতের ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে জল্পনা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
১১৭ বার পড়া হয়েছে