ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

ওবামা ও মিশেলের বিচ্ছেদের গুঞ্জন, থাকছেন ‘বন্ধুর মতো’!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ওবামা ও মিশেলের বিচ্ছেদের গুঞ্জন, থাকছেন ‘বন্ধুর মতো’!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামার সম্পর্ক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাদের ঘনিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তারা বর্তমানে বন্ধুর মতো আছেন। তিন দশকেরও বেশি সময় ধরে বিবাহিত জীবন পার করার পর ওবামা মিশেলের সম্পর্কে শীতলতা দেখা দিলো। বারাক ওবামার সঙ্গে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সম্পর্কের জের ধরেই এমনটা হয়েছে বলে জানা গেছে।

ওবামা দম্পতির মধ্যে ঝামেলার শুরু যখন একাধিক অনুষ্ঠানে ওবামার সঙ্গে মিশেলকে দেখা যায়নি। এছাড়া অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বারাক ওবামার ডেট করার গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওবামা-জেনিফারের সম্পর্কের গুজব নিয়ে একটি কভার স্টোরি প্রকাশ করেছে একটি ম্যাগাজিন। যার শিরোনাম: ‘দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক’।

সম্প্রতি ৬৩ বছর বয়সী বারাক ৬১ বছর বয়সী মিশেলকে ছাড়াই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে যোগ দেন। তারপর এই জল্পনা আরও তীব্র হয়ে ওঠে। প্রশ্ন ওঠে তবে কি আলাদা থাকছেন ওবামা-মিশেল। 
 
যদিও ওবামা দম্পতিকে সবাই একজন আদর্শ দম্পতি হিসেবেই চেনে তারপরও সূত্রগুলো মনে করে যে তাদের সম্পর্কের অবনতি হয়েছে।

রিপোর্ট অনুসারে, জেনিফার অ্যানিস্টন ২০০৭ সালে হলিউডের এক তারকাখচিত অনুষ্ঠানে বারাক ওবামার সঙ্গে একবারই দেখা করেন। জেনিফার অ্যানিস্টন বলেন, ‘আমি তার সাথে (ওবামার) একবার দেখা করেছি। আমি মিশেলকে তার চেয়ে বেশি চিনি।’

এদিকে মার্কিন বিনোদনবিষয়ক ওয়েবসাইট রাডার অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জেনিফার অ্যানিস্টনের সম্পর্কের গুজবের কারণে ওবামা-মিশেলের সম্পর্ক খারাপ হয়েছে। তারা এখন ‘শুধু বন্ধু’। কয়েক বছর থেকেই তারা আলাদা জীবনযাপন করছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
 
জেনিফারের সঙ্গে ওবামার সম্পর্কের গুজবে মিশেল হতাশ বলেও জানা গেছে। 
 
সূত্র: দ্য ইকোনমিক টাইমস 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১৫৮ বার পড়া হয়েছে