ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

কলকাতা বইমেলায় বাংলাদেশ থাকছে কি না, জানালেন আয়োজকরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কলকাতা বইমেলায় বাংলাদেশ থাকছে কি না, জানালেন আয়োজকরা।

৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী ২৮ জানুয়ারি, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এবারের মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সরকার কী সিদ্ধান্ত নেয় তার ওপর বিষয়টি নির্ভরশীল বলে জানিয়েছে আয়োজকরা।

শুক্রবার (১৫ নভেম্বর) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশু শেখর দে এ কথা জানান।

তারা বলেন, এবারের বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।
 
তবে এবার বইমেলার আগে সবথেকে বড় প্রশ্ন বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। প্রতিবছর বাইরের যে সব দেশ কলকাতা বইমেলায় অংশ নিয়ে থাকে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
 
আয়োজকরা জানিয়েছেন, এখন পর্যন্ত বিদেশি দেশের স্টলের তালিকায় বাংলাদেশের নাম নেই। তারা বলছেন, কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত না পাওয়ায় বাংলাদেশকে আপাতত না ধরেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজন এগোচ্ছে।
 
বাংলাদেশ এবারের বইমেলায় অংশগ্রহণ না করলে বা অংশ নিতে দেয়া না হলে বাঙালি পাঠকদের একটি বড় অংশ বঞ্চিত হবেন বলেও আয়োজকরা স্বীকরা করেছেন। কেন্দ্রীয় সরকারের ক্লিয়ারেন্স না থাকায় তারা এখন পর্যন্ত এ বিষয়ে কথা বলতে নারাজ।
 
প্রতি বছরের মতো এবারও সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৮তম কলকাতা বইমেলা হবে। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি।
 
আয়োজকরা জানিয়েছেন, ১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়। তারপর থেকে কলকাতা বইমেলার ৪৮ বছর কেটে গেলেও থিম কান্ট্রি হিসেবে জার্মানি এর আগে কখনও অংশগ্রহণ করেনি। এবার সেই অপেক্ষার অবসান হলো।
 
এবারের বইমেলায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ অংশ নেবে। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, আসাম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যা রাজ্যের প্রকাশনাও থাকছে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
১৪৫ বার পড়া হয়েছে