ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছাল তারেক রহমানের কার্যালয়ে Logo বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Logo মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া Logo নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে Logo রাজশাহী–৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় Logo ৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত Logo শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ইতালিয়ান দূতাবাস Logo গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান Logo মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে মন্ত্রিপরিষদ সচিব জানান Logo নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনির মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৬৩ জন ফিলিস্তিনি। ফলে গাজায় ইসরায়েলি অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৮৮ জনে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু শুক্রবার (৩ অক্টোবর) একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ প্রায় দুই বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি অভিযান চলাকালে আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৬৯ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে আরও ৬৩টি মরদেহ পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ২২৭ জন।

তবে মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করে বলেছে, বাস্তব পরিস্থিতিতে হতাহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা রয়েছেন, যাদের উদ্ধার কার্যক্রম প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ১৫ জন নিহত ও অন্তত ৮০ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫৯৭ জন এবং আহতের সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ৫৪ জনে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
৬০ বার পড়া হয়েছে