ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং সেবা ‘দ্রুত টিকেট’-এর উদ্বোধন Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রামে গেম অব থ্রোনসের অনুকরণে জামায়াত আমিরকে নিয়ে ব্যানার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিশ্বজুড়ে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর থিম ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে কেন্দ্র করে ব্যানার টানানো হয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়। সিরিজটির পরিচিত সংলাপ ও ভিজ্যুয়াল উপাদান ডিজিটালভাবে সম্পাদনা করে সেখানে যুক্ত করা হয়েছে জামায়াত আমিরের ছবি।

সোমবার (২ ফেব্রুয়ারি) নগরের হালিশহর ও চকবাজার এলাকায় এসব ব্যানার চোখে পড়ে। ব্যানারগুলোতে ‘গেম অব থ্রোনস’-এর প্রধান চরিত্র জন স্নোর স্থলে শফিকুর রহমানের প্রতিকৃতি বসানো হয়েছে। জন স্নোর হাতে থাকা তলোয়ারের জায়গায় দেখা যায় দাঁড়িপাল্লা, যা জামায়াতের নির্বাচনী প্রতীক। পটভূমিতে রাখা হয়েছে তুষার ও নেকড়ের গ্রাফিক্স। ব্যানারের নিচের অংশে লেখা রয়েছে—‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’।

এ নামে ফেসবুকেও একটি গ্রুপ সক্রিয় রয়েছে। জানা গেছে, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে জামায়াতের আমির শফিকুর রহমান আজ কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
১৭ বার পড়া হয়েছে