ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং সেবা ‘দ্রুত টিকেট’-এর উদ্বোধন Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: সালমান এফ রহমানকে দুদকের রিমান্ডে জিজ্ঞাসাবাদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ
  1. জনতা ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
    রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে তাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। সেখানে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করে।
    এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
    দুদকের অনুসন্ধানে উঠে আসে, বেক্সিমকো গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ব্যাক-টু-ব্যাক এলসি ও বিবি এলসির মাধ্যমে কাগুজে আমদানি-রপ্তানি দেখিয়ে তথাকথিত ‘অ্যাকোমোডেশন বিল’ তৈরি করা হয়। এসব লেনদেনের মাধ্যমে ১৫ লাখ ৫৫ হাজার ৪৬৫ দশমিক ৯৫ মার্কিন ডলার রপ্তানি মূল্য দেশে ফেরত না এনে মোট ১৪ লাখ ৭২ হাজার ৯৩৪০ মার্কিন ডলার বা প্রায় ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
    উল্লেখ্য, সালমান এফ রহমান বর্তমানে রামপুরা ও মতিঝিল থানায় দায়ের করা মোট ১৮টি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
২০ বার পড়া হয়েছে