ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

টেকনাফে গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৮০ জন উদ্ধার, আটক ৪ মানব পাচারকারী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কক্সবাজারের টেকনাফের রাজারছড়া পাহাড়ি এলাকায় একটি মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার করেছে বিজিবি ও র‍্যাব।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত টানা এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পাচারকারীরা যৌথবাহিনীর ওপর গুলি চালায় ও উপর থেকে পাথর নিক্ষেপ করে বাধা সৃষ্টি করে।

বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পাচারকারীদের একটি আস্তানা ঘিরে ফেলে যৌথবাহিনী। অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৮০ জন অপহরণ ও পাচারের শিকারকে উদ্ধার করা সম্ভব হয়। একই সঙ্গে ৪ পাচারকারীকে আটক করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
২১২ বার পড়া হয়েছে