ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি মানেনি কোনো দল, বাস্তবায়ন হয়নি জুলাই সনদ Logo নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত বিজিবি, ভোটে বাধা বরদাশত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ঢাকা-১৮ আসনে ভোটের আগে বিএনপি প্রার্থীর অভিনব বার্তা Logo পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ এগোল Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত

তাপমাত্রা ও কুয়াশা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

তাপমাত্রা ও কুয়াশা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একইসঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রোববার (১ ডিসেম্বর) রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়া বার্তায় বলা হয়েছে, উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে। তবে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা বন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

অপরদিকে আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
 
সোমবার (২ ডিসেম্বর) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর মঙ্গলবার (৩ ডিসেম্বর) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
১২৩ বার পড়া হয়েছে