ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

দুটি মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ পৃথক ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ

নিজস্ব সংবাদ :

জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (১৯ নভেম্বর) এই মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম আদালতে সাক্ষ্য দেবেন। তার জবানবন্দির মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এ মামলায় ইতোমধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।

অন্যদিকে, আশুলিয়ায় ছয়টি মরদেহ পুড়িয়ে ফেলা এবং সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আজ ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ কার্যক্রম পরিচালনা করছেন। প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের মধ্যে রাজসাক্ষী হওয়া এসআই শেখ আবজালুল হক শিগগিরই আদালতে সাক্ষ্য দেবেন। মামলার ১৬ জন আসামির মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন এবং সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৩৯ বার পড়া হয়েছে