ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দেশের বাজারে স্বর্ণের মূল্য নতুন করে সমন্বয়, ভরিতে কমলো ১ হাজার ৫০ টাকা Logo আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পেলেন তাইজুল ইসলাম Logo নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে আরও ২০০ জন ভর্তি, নতুন মৃত্যুর খবর নেই Logo চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা Logo দেশে ফিরছেন জোবাইদা রহমান, নেমেই যাবেন হাসপাতালে Logo ‘মালিক’ ছবির শুটিংয়ে নিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়ে আহত আরিফিন শুভ Logo বিপিএলে নতুন সংযোজন: ইফতিখারকে নিল রংপুর, ওমরজাইকে দলে নিল সিলেট Logo স্টার্কের ঝড়ে ইংল্যান্ড চাপে, তবুও ব্রিসবেনে রুটের প্রথম অজি সেঞ্চুরি Logo ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো খালেদা জিয়াকে

দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান অব্যাহত থাকবে: সেনাপ্রধান

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৬ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই) প্রাঙ্গণে আয়োজিত কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স একটি গর্বিত ও স্বনামধন্য ইউনিট। এই কোরের সদস্যরা দেশ-বিদেশে সেতু, রাস্তা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।’

তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ কোর অব ইঞ্জিনিয়ার্স সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের আত্মত্যাগ জাতির স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান আগামীতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সেনাপ্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। পরে তিনি কোরের কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সকালে ইসিএসএমই-তে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং ইসিএসএমই-এর কমান্ড্যান্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার; বিআইআইএসএস মহাপরিচালক; চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট; অ্যাডজুটান্ট জেনারেল; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ও অধিনায়কবৃন্দসহ গণমাধ্যম প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৩০ বার পড়া হয়েছে