ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

দেশজুড়ে ভূমিকম্পে প্রাণহানি: গভীর শোক জানিয়েছে এনসিপি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পে প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে দলটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি সমবেদনা জানায়।

বিবৃতিতে বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার প্রভাবে সারাদেশে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু এবং নারায়ণগঞ্জ ও নরসিংদীতে পৃথকভাবে দুইজন করে চারজন নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়।

এনসিপি অভিযোগ করে যে অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকাসহ দেশের অন্যান্য শহরের বাসিন্দারা চরম ঝুঁকির মধ্যে দিনযাপন করছেন। একের পর এক অগ্নিকাণ্ড, দুর্যোগ বা ভূমিকম্পের ঘটনা ঘটলেও সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

দলটি আরও জানায়, ভূমিকম্পের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত তদন্ত চালানো জরুরি। পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধান গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্যও দাবি জানায় এনসিপি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৩১ বার পড়া হয়েছে