ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

নির্বাচনের আগে বিএনপির ‘বড় জোট’ পরিকল্পনা

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি বৃহৎ নির্বাচনি জোট গঠনের উদ্যোগ নিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দলকেই এ জোটে অন্তর্ভুক্ত করা হবে।

বিএনপি এখন একদিকে একক প্রার্থী চূড়ান্ত করছে, অন্যদিকে সম্ভাব্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। ইসলামপন্থি সংগঠন যেমন জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের সঙ্গে যেমন কথা হচ্ছে, তেমনি গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, এনডিএম, গণফোরাম, লেবার পার্টি প্রভৃতি দলকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

দলের একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই জোটের প্রাথমিক কাঠামো চূড়ান্ত করতে চান নেতারা।

এদিকে তরুণমুখী কয়েকটি দল যেমন এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদও নিজেদের অবস্থান নির্ধারণ করছে—তারা বিএনপির সঙ্গে জোট গঠন করবে নাকি আলাদা থেকে আসন সমঝোতা করবে, তা এখনও অনির্ধারিত।

গণতন্ত্র মঞ্চ, লেবার পার্টি, জাতীয় পার্টি (কাজী জাফর) এবং গণফোরাম ইতিমধ্যেই বিএনপির সঙ্গে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৩৪ বার পড়া হয়েছে