ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান

নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নোবেল পুরস্কার ঘোষণা হওয়ার পর তা বাতিল করা, অন্যের কাছে হস্তান্তর করা বা ভাগ করে দেওয়ার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। এই বক্তব্যের পরই বিষয়টি পরিষ্কার করতে আনুষ্ঠানিক বিবৃতি দেয় নোবেল কর্তৃপক্ষ।

বিবৃতিতে জানানো হয়, পুরস্কার প্রদানের বিষয়ে নোবেল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত ও স্থায়ী, যা পরিবর্তনের কোনো সুযোগ নেই। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ব্যবস্থাও নেই। পাশাপাশি, পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী কর্মকাণ্ড বা মন্তব্য নিয়ে নোবেল কমিটি কোনো ধরনের প্রতিক্রিয়া জানায় না বলেও উল্লেখ করা হয়।

এদিকে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রস্তাব পেলে ওই পুরস্কার গ্রহণ করতে প্রস্তুত।

অন্যদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ভেনেজুয়েলা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
২১ বার পড়া হয়েছে