ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং সেবা ‘দ্রুত টিকেট’-এর উদ্বোধন Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

প্রবীণ জনগোষ্ঠীর সুরক্ষায় ভাতা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের প্রবীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বয়স্ক ভাতা, পেনশন ব্যবস্থা এবং পুনর্বাসন কেন্দ্রের পরিসর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। তারা মনে করেন, এ খাতে সরকারি উদ্যোগ আরও শক্তিশালী করা প্রয়োজন।
এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, প্রবীণদের কল্যাণে শুধু সরকার নয়, সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। বুধবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয়ে আয়োজিত ‘প্রবীণ স্বাস্থ্য: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় তিনি উল্লেখ করেন, প্রবীণদের বিষয়ে আমাদের প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। বর্তমানে দেশে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় দেড় কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে সোয়া দুই কোটিতে পৌঁছাতে পারে।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, টেকসই ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে হলে এই ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে সুস্পষ্ট ও সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৫৯ বার পড়া হয়েছে