ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড় Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

ফরিদপুরে সড়ক অবরোধ চললে বিকেলের পর নেওয়া হবে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে সড়ক অবরোধের কারণে একাধিক জেলার মানুষ ভোগান্তিতে পড়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিকেলের মধ্যে যদি অবরোধ তুলে না নেওয়া হয়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারাবন্দীদের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার দীর্ঘদিন ধরেই বন্দিদের সাজা কমানোর পরিকল্পনা করে আসছে। এ প্রক্রিয়ায় বিশেষভাবে বিবেচনায় আনা হচ্ছে প্রবীণ ও নারী বন্দিদের। নারী বন্দিদের ক্ষেত্রে ২০ বছর কারাভোগের পর মুক্তি দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে পুরুষ বন্দিদের ক্ষেত্রে এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ হয়নি।

দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, কিছু এলাকায় পূজা কমিটির মধ্যে সমস্যা থাকলেও তা বড় কিছু নয় এবং পূজা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করা হবে।

এছাড়া তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল। জাতীয় নির্বাচন নিয়ে এখনো পর্যাপ্ত সময় আছে এবং নির্বাচন সামনে রেখে নিয়োগ, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
৯১ বার পড়া হয়েছে