ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দেশের বাজারে স্বর্ণের মূল্য নতুন করে সমন্বয়, ভরিতে কমলো ১ হাজার ৫০ টাকা Logo আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পেলেন তাইজুল ইসলাম Logo নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে আরও ২০০ জন ভর্তি, নতুন মৃত্যুর খবর নেই Logo চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা Logo দেশে ফিরছেন জোবাইদা রহমান, নেমেই যাবেন হাসপাতালে Logo ‘মালিক’ ছবির শুটিংয়ে নিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়ে আহত আরিফিন শুভ Logo বিপিএলে নতুন সংযোজন: ইফতিখারকে নিল রংপুর, ওমরজাইকে দলে নিল সিলেট Logo স্টার্কের ঝড়ে ইংল্যান্ড চাপে, তবুও ব্রিসবেনে রুটের প্রথম অজি সেঞ্চুরি Logo ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো খালেদা জিয়াকে

ফিলিস্তিনে উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখকে মনোনয়ন দিলেন মাহমুদ আব্বাস

নিজস্ব সংবাদ :

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আনুষ্ঠানিকভাবে তার উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখের নাম ঘোষণা করেছেন।

রোববার (২৬ অক্টোবর) জারি করা এক প্রেসিডেন্ট অধ্যাদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অধ্যাদেশ অনুযায়ী, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মৃত্যুবরণ করলে বা কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে, ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন হুসেইন আল-শেখ। ওই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে ফিলিস্তিনের কেন্দ্রীয় কাউন্সিল চাইলে এই মেয়াদ বাড়াতে পারবে।

তবে এই সিদ্ধান্তকে ‘সংবিধানবিরোধী’ বলে আখ্যা দিয়েছে হামাসসহ বিরোধী দলগুলো। তাদের দাবি, ফিলিস্তিনের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে দায়িত্ব নেওয়ার কথা পার্লামেন্টের স্পিকারের। সে হিসেবে ২০০৬ সালে হামাসের প্রার্থী হিসেবে নির্বাচিত বর্তমান স্পিকারই উত্তরসূরি হওয়ার কথা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাহমুদ আব্বাসের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি শুরু করেছেন তিনি। তবে এই নতুন অধ্যাদেশের উদ্দেশ্য হচ্ছে, প্রেসিডেন্টের মৃত্যুর পর বা অনুপস্থিতিতে যেন ক্ষমতা হামাসের হাতে না যায়।

উল্লেখ্য, মাহমুদ আব্বাস ২০০৫ সালের জানুয়ারিতে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং টানা প্রায় দুই দশক ধরে ফিলিস্তিনের নেতৃত্বে রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে