ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায়: আমীর খসরু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায়: আমীর খসরু

ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আমীর খসরু জানান, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে। কৃষি ক্ষেত্রে তাদের ইনভেস্ট করার আগ্রহ আছে। আমরাও চাই তাদের প্রযুক্তি সহায়তা নিতে।

তিনি আরও জানান, এছাড়া বৈঠকে খাবারসহ বিভিন্ন পণ্য নিয়ে আলাপ হয়েছে। খেলা বিশেষ করে ফুটবল এবং সাংস্কৃতিক আদান-প্রদান করার বিষয়ে আলাপ হয়েছে।

আমীর খসরু বলেন, ‘দেশের গবাদি পশু চাষের ক্ষতি না হয় সেটি বিবেচনায় রেখে আমরা তাদের গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে কথা বলেছি। তবে আমরা গুরুত্ব দিচ্ছি গবাদি পশুর লালনপালনে তাদের সহযোগিতা নিতে।’

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে