ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে রাজশাহীর বড় সংগ্রহ, চট্টগ্রামের সামনে ১৭৫ রানের চ্যালেঞ্জ Logo গায়ের জোর নয়, জনগণের ভালোবাসায় দেশ চলবে—উত্তরায় মাহমুদুর রহমান মান্না Logo ২৪ ঘণ্টা না যেতেই ফের লাফ, ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছাল দেশের স্বর্ণ Logo নতুন বেতন কাঠামো প্রস্তাব: সরকারের ব্যয় বাড়লেও রাজস্ব ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ Logo ট্রাম্পের দাবি: মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় Logo লঙ্কানদের কাছে ১৯ রানে হার দিয়ে ওয়ানডে সিরিজে এগিয়েছে ইংল্যান্ড Logo নির্বাচন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কাছে প্রধান উপদেষ্টার অবস্থান তুলে ধরা Logo আজ উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা Logo সাত জেলার নির্বাচনী কর্মসূচি শেষ করে রাজধানীতে ফিরলেন তারেক রহমান Logo সাত সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ অনুমোদন

‘ভয়াবহ’ সেই রাতে কী ঘটেছিল, জানালেন সাইফ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

‘ভয়াবহ’ সেই রাতে কী ঘটেছিল, জানালেন সাইফ।

নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার বলিউড অভিনেতা সাইফ আলি খান অবশেষে ‘ভয়াবহ’ সেই রাতের বর্ণনা দিয়েছেন। ভারতের বান্দ্রা থানায় পুলিশের কাছে নিজের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম লাইভ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পুলিশের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন সাইফ আলি খান। পুলিশ তার বক্তব্য রেকর্ড করেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে সাইফ বলেন, ‘হামলার দিন ১১ তলার বেডরুমে আমি আর আমার স্ত্রী (বলিউড অভিনেত্রী) কারিনা কাপুর ঘুমিয়ে ছিলাম। ছোট ছেলে জেহর ও পরিচারিকা ইলিয়ামা ফিলিপসের চিৎকারে আমরা জেগে উঠি।’

সাইফ আরও বলেন, ‘আমার দুই ছেলে ও তাদের পরিচারিকা ১২তলায় থাকে। আমি ইলিয়ামার চিৎকার শুনে ১১তলা থেকে ১২তলায় ছুটে গিয়ে দেখি, অজ্ঞাত ব্যক্তির সঙ্গে তার ধস্তাধস্তি চলছে। তখন আমি ইলিয়ামাকে বাঁচাতে অজ্ঞাত ব্যক্তিকে পেছন থেকে ধরে ফেলি। তখন সে আমার হাত থেকে বাঁচতে ছুরিকাঘাত করতে শুরু করে।’
 
বিভৎস সে রাতের কথা মনে করে সাইফ বলেন, মূলত ডাকাতির উদ্দেশ্যেই ১২তলায় বেয়ে উঠেছিল ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। কিন্তু ধরা পড়ায় ধারালো ছুরি দিয়ে আমাকে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে।’
 
সাইফ বলেন, আমাকে রক্তাত অবস্থায় দেখে কারিনা ও দুই ছেলে ঘাবড়ে যায়। সে সময় হামলাকারীকে ধরে পাশের একটি রুমে বন্দিও করেছিলাম। কিন্তু সেখান থেকে সে পালিয়ে যায়।’
 
সাইফের ওপর হামলা ঘটনার এখনও তদন্ত চলছে। তদন্তে উঁচু ভবনে থাকা তারকাদের নিরাপত্তার দুর্বলতার বিষয়টি ভাবিয়ে তুলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
 
গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। হামলাকারী হিসেবে অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ সাইফকে ছয়বার ছুরিকাঘাত করেন।

হামলার পরপরই রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচারসহ পাঁচদিনের চিকিৎসা শেষে গত ২১ জানুয়ারি হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন সাইফ। 
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১৫৩ বার পড়া হয়েছে