ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

ভারতে মন্দিরে শোকের ছায়া, পদদলনে প্রাণ হারাল ৯ জন

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা এলাকায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলনের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (১ নভেম্বর) ভোরের দিকে অতিরিক্ত ভিড়ের সময় প্রবেশদ্বারে হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয়। ভক্তদের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে ঘটে যায় প্রাণঘাতী এই দুর্ঘটনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে জাতীয় তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনাটিকে মর্মান্তিক বলে অভিহিত করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
৩১ বার পড়া হয়েছে