ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

ময়মনসিংহে ডাকসু নেত্রী রাফিয়ার বাসার গেটে দুর্বৃত্তদের আগুন, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদ :

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসয়াতুন রাফিয়ার বাসার গেটের সামনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটে বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে প্রায় ৩টার দিকে।

হঠাৎ আগুন লাগার বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন, ফলে কোনো হতাহত হয়নি।
ঘটনার পর ডাকসু নেত্রী রাফিয়া জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে স্থানীয়দের দাবি, ফুটেজে আগুনের মাত্রা অতিরঞ্জিতভাবে দেখানোর জন্য সম্পাদনা করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মহানগরীর ঢোলাদিয়া এলাকায় দাহ্য পদার্থ ছিটিয়ে গেটে আগুন ধরানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। রাফিয়ার পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৩৪ বার পড়া হয়েছে