ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, কামালসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য ও জেরা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার দশম দিনের কার্যক্রম শুরু হয়।

প্রসিকিউশন পক্ষে অ্যাডভোকেট মিজানুল ইসলাম জানান, এদিন সিলেটের সাংবাদিক মোহিদ হোসেন ও হুমায়ূন কবির লিটন সাক্ষ্য দেন। তারা ওই সময়কার হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন। এরপর জব্দকৃত তালিকার সাক্ষী হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন জবানবন্দি প্রদান করেন।

পরে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সাক্ষীদের জেরা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীসহ মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। সকল সাক্ষীই জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞের নৃশংসতা তুলে ধরে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান। তাদের মতে, শেখ হাসিনা, কামাল ও মামুন ছিলেন ঘটনার মূল পরিকল্পনাকারী। উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে