ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

লোকসানের পর আবারও শুরু জয়পুরহাট সুগার মিলের উৎপাদন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লোকসানের পর আবারও শুরু জয়পুরহাট সুগার মিলের উৎপাদন।

গত মৌসুমের প্রায় ৫৪ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট সুগার মিলসের চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দোয়া-মাহফিলের পর আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই ও চিনি উৎপাদন উদ্বোধন করা হয়।

এসময় ক্যান ক্যারিয়ারে (আখের ডোংগায়) আখ নিক্ষেপের মাধ্যমে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ খাদ্য ও শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব আনোয়ার কবির ও প্রধান সিপিই গিয়াস উদ্দিন।

জয়পুরহাট সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ।
 
চলতি ২০২৪-২৫ মৌসুমে জয়পুরহাট সুগার মিলসে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আখ থেকে চিনি আহরণের হার (রিকোভারি) ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।
 
প্রাথমিকভাবে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য মোট ৩৫ কর্মদিবস চিনিকলের ফ্যাক্টরি চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
১২৫ বার পড়া হয়েছে