ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এটি প্রকাশের সময় নিয়ে সবপক্ষের সাথে আলোচনা করবে সরকার। এরপর আগামী সপ্তাহে প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মাহফুজ আলম বলেন, সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেয়া হবে। তবে এতে কিছু সময় লাগতে পারে। আশাকরি শিক্ষার্থীরা ধৈর্য্য ধারণ করবে। এ সময় সংবিধান নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মাজারে কাওয়ালি আয়োজনে বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে না পারায় আমরা দু্ঃখ প্রকাশ করছি। তবে শীঘ্রই এসব ঘটনার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। এতে কাউকে ছাড় দেয়া হবেনা।

এ সময় বই বিতরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই পাঠ্যপুস্তক হাতে পাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১৩০ বার পড়া হয়েছে