ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

দায়িত্ব শেষে আবার বেকার হয়ে যাব: উপদেষ্টা আসিফ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দায়িত্ব শেষে আবার বেকার হয়ে যাব: উপদেষ্টা আসিফ।

বেকারত্ব একটা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনি নিজেও বেকার ছিলেন, বর্তমান দায়িত্ব পালন শেষে আবারও বেকার হয়ে যাবেন।

১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, বেকারত্ব একটা বড় চ্যালেঞ্জ। আমি নিজেও বেকার ছিলাম। বর্তমান দায়িত্ব শেষে আবার বেকার হয়ে যাব।

তিনি বলেন, বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যুব উন্নয়ন অধিদফতর কাজ করে থাকে। আমরা ট্রেনিং দিয়ে থাকি। আমাদের অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম আসছে। ট্রেনিংটা কর্মমুখী হতে হবে। 

দেশের ৫ লাখ বেকার যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, দেশে বর্তমানে এক কোটি ৮০ লাখ বেকার যুবক রয়েছে। এরমধ্যে গ্রাজুয়েট বেকার যুবকের সংখ্যা ২৬ লাখ।

যুব দিবস উপলক্ষে দেশের ৬৪ জেলার ৬৪টি খাল পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। ঢাকা জেলার রামপুরা-জিরানী খাল পরিষ্কার করা হবে বলেও জানান উপদেষ্টা।

যুব দিবস উপলক্ষে দুই ক্যাটাগরিতে এবছর মোট ২০টি পুরস্কার দেয়া হবে বলে জানান তিনি।

এসময় শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

উপদেষ্টা বলেন,  ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ ছাত্রকে নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেয়া হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবে। সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
১৬৪ বার পড়া হয়েছে