ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জামায়াত আমির প্রশ্ন করলেন—সংসদ নির্বাচন হালাল হলে গণভোট কেন হারাম হবে Logo ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম জামাত, লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্বশান্তির প্রার্থনা Logo ঈদুল ফিতর ঘিরে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর Logo  যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির মুখপাত্র নাইনি Logo শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ২১ বছরেই ৩০০ কোটির মালিক জান্নাত, আয়ের রহস্য কী? Logo ঈদ বাজারে প্রাণচাঞ্চল্য, রেকর্ড লেনদেনের আশায় ব্যবসায়ীরা Logo ইরানে শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম

অরিয়েন্টেশন বয়কট: ঢামেকের ৮২ ব্যাচের শিক্ষার্থীদের অভিভাবকসহ তলব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অরিয়েন্টেশন বয়কট করেছিল ঢাকা মেডিকেল কলেজের ৮২ ব্যাচের শিক্ষার্থীরা। ওই ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকসহ তলব করেছে কলেজ কর্তৃপক্ষ।

­

বুধবার (৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষের দফতর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়।

এতে বলা হয়, গত ১৭ জুন এমবিবিএস কে-৮২তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত অরিয়েন্টেশন প্রোগ্রাম বর্জন করে। যা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। গতকাল ৮ জুলাই কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কে-৮২ ব্যাচের শিক্ষার্থীদের বর্তমান নীতিগত অবস্থান ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত পূর্বক (যদি থাকে) লিখিতভাবে জানানোর জন্য প্রকৃত অভিভাবকসহ অধ্যক্ষের দফতরে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলো।

শিক্ষার্থীরা বলেন, আমরা এই নোটিস প্রত্যাহারের আবেদন জানিয়েছি। প্রত্যাহার না করা হলে দ্রুততম সময়ের মধ্যে নোটিসের ব্যাখ্যা চেয়ে প্রশাসনের সাথে সাক্ষাত করব।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কার্যক্রম চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হবে। এর একদিন আগে অর্থাৎ ১১ জুলাই আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ মে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরবর্তীতে দাবি আদায়ে ৬ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেন তারা। এরপর ২১ জুন একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
১০৯ বার পড়া হয়েছে