ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

স্যাটেলাইট ছবিতে দেখা গেল ইরানি হামলায় কাতারের মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রায় একমাস পর প্রকাশ্যে এলো ইরানের হামলায় কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির চিহ্ন। বিভিন্ন স্যাটেলাইট প্রতিষ্ঠানের ছবি বিশ্লেষণ করে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বলছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ‘আল উদেইদ’ মার্কিন বিমান ঘাঁটির একটি অত্যাধুনিক জিওডেসিক ডোম। যার প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। যদিও এ ব্যাপারে কোন মন্তব্য করেনি পেন্টাগন।

শুক্রবার (১১ জুলাই) অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, ইরানের হামলা মার্কিনিদের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি ‘জিওডেসিক গম্বুজ’ আবাসন সরঞ্জামকে আঘাত করেছে।

গেলো জুন মাসে কাতারে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে ১৯টি মিসাইল ছুঁড়ে ইরান। তেহরানের হামলায় ক্ষয়ক্ষতি হয়নি বলে সেসময় দাবি করেছিলো পেন্টাগন। তবে হামলার প্রায় এক মাস পর প্ল্যানেট ল্যাব পিবিসি’সহ অন্যান্য স্যাটেলাইট প্রতিষ্ঠানগুলোর ছবিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাটির যোগাযোগ ব্যবস্থা। বলা হচ্ছে একটি অত্যাধুনিক জিওডেসিক ডোমের ভেতরে স্থাপিত বিভিন্ন কমিউনিকেশন ডিভাইস দিয়ে গোপনে তথ্য আদান- প্রদান করতো মার্কিন সেনারা। হামলার আগের ও পরের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে জিওডেসিক ডোমে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট।

ইরান যে আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা করবে তা নাকি আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই জানা সত্ত্বেও গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করতে কেন ব্যর্থ হলো কর্তৃপক্ষ তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। যোগাযোগ ব্যবস্থার এই ক্ষয়ক্ষতি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমানঘাঁটি। যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকমের হেডকোয়ার্টার্স হিসেবে। ১৯৯৬ সালে ৬০ একর এলাকাজুড়ে তৈরি করা হয় ঘাঁটিটি। ১০ হাজার সেনা মোতায়েন রয়েছে সেখানে। থাকতে পারে ১০০টি এয়ারক্রাফট। ইরাক, সিরিয়া ও আফগানিস্তান মার্কিন অভিযানের কেন্দ্র হিসেবে কাজ করেছিল আল উদেইদ বিমানঘাঁটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
১২৮ বার পড়া হয়েছে