ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

“অন্তর্বর্তী সরকারই বর্তমান সংকটের মূল: মির্জা ফখরুল”

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বর্তমান রাজনৈতিক অস্থিরতা মূলত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ফল।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতিকে ১৯৭১ সালের ইতিহাস থেকে দূরে সরাতে চাইছে। কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা জাতির হৃদয়ে চিরস্থায়ী। যারা মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল, তাদের চক্রান্ত জাতি ভুলবে না।
ফখরুল বলেন, অভ্যুত্থানের তিন মাসের মধ্যেই নির্বাচন হলে অপশক্তি মাথা তুলতে পারত না। বিএনপির ৩১ দফায় সব সংস্কার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে বলা হচ্ছে—‘পিআর না হলে নির্বাচন হবে না’। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভ্রান্ত।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা ভারত সরকারকে আহ্বান জানাই, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
৭৯ বার পড়া হয়েছে