ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

সংসদ ও রাজপথে একসঙ্গে সক্রিয় থাকবে এনসিপি: নাহিদ ইসলামের ঘোষণা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদের ভেতরে এবং রাজপথে—দুই ক্ষেত্রেই দৃঢ় অবস্থান বজায় রাখবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড ও হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তির আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে সংসদ অধিবেশনে একটি পরিষদ গঠনের শপথ নিতে হবে। পাশাপাশি রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সংস্কার আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তা নিয়ে আশানুরূপ পদক্ষেপ দেখা যায়নি।
তিনি দাবি করেন, যিনি পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তার বক্তব্য দিয়ে সংসদের কার্যক্রম শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।
এদিকে একই অনুষ্ঠানে মামুনুল হক অভিযোগ করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকে বহুবার দাবি তোলার পরও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৪৮ বার পড়া হয়েছে