ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন: রাশেদ খাঁন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

আজ শনিবার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় রাশেদ খাঁনের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন মোড়ে গিয়ে শেষ হয়।

রাশেদ খাঁন বলেন, নির্বাচনে কোন চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট দিবেন না। এ সময় ক্লিন ইমেজধারীদের ভোট দেয়ার আহ্বানও জানান তিনি। সেইসাথে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হানসহ সংশ্লিষ্ট অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
১০০ বার পড়া হয়েছে