ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

চাঁদপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল, তানভীর হুদাকে প্রার্থী করার আহ্বান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ
  1. চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তানভীর হুদার সমর্থনে বড় পরিসরের মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন।

    বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর মতলব ব্রিজ টোল প্লাজা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে কর্মসূচি শেষ করেন।

    স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ৩ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই চাঁদপুর-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন তারা। তাদের দাবি—মনোনয়ন পুনর্বিবেচনা করে সাবেক মন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে।

    নেতারা আরও বলেন, মতলব উত্তর ও দক্ষিণের হাজারো নেতা-কর্মী আজ রাজপথে তাদের অবস্থান জানাতে নেমেছেন। তারা ভুল মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে প্রার্থী করার আহ্বান জানান।

    উল্লেখ্য, এ আসনে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাহী কমিটি সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৬৯ বার পড়া হয়েছে