ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

দুদকের তদন্তের মুখে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান; শেখ হাসিনাকে ঘুষ দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার ডেপুটি ডিরেক্টর এ কে এম মাহবুবুর রহমানকে সম্প্রতি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে প্রাথমিক তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।

দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, সিমিন রহমানের বিরুদ্ধে ‘হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণা’সহ বিভিন্ন মামলার কার্যক্রম থামাতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখিত অর্থ ঘুষ হিসেবে প্রদান করেন বলে দাবি করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে প্রয়োজন হলে ব্যাংক হিসাব অবরুদ্ধ করা বা সম্পদ জব্দের বিষয়ে লিখিত প্রস্তাব দেওয়ার নির্দেশও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের বিরুদ্ধে এর আগে তার ছোট বোন শাযরেহ হক বড় বোন সিমিন রহমান ও তার ছেলে যারাইফ আয়াত হোসেনসহ মোট ১১ জনের বিরুদ্ধে হত্যা অভিযোগ আনেন। ২০২৪ সালের ২১ মার্চ গুলশান থানায় দায়ের করা মামলাটি তখন তদন্তের দায়িত্ব পান থানার ওসি মাজহারুল ইসলাম। পরবর্তীতে তদন্তভার হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

২০২৩ সালের ১৬ জুন ঢাকার গুলশানে নিজ বাসায় আরশাদ ওয়ালিউর রহমানকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় হাইকোর্ট ২০২৪ সালের ৩১ মার্চ সিমিন রহমানসহ তিনজনকে দেশে ফিরে ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
৭১ বার পড়া হয়েছে