ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন

পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন, যা বললেন উপদেষ্টা ফারুকী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন, যা বললেন উপদেষ্টা ফারুকী।

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন করার ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। সেই ফটোসেশনের ব্যাখ্যা দিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেইজে।

তিনি লিখেছেন, পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের গ্রুপ ফটোসেশন নিয়ে গতকাল থেকে নানারকম আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে স্টেজেই পুরস্কারপ্রাপ্তদের গ্রুপ ফটোসেশনের একটা রেওয়াজ চালু আছে। কিন্তু আমরা তো সংস্কার করতে আসা সরকার। আমাদের কেন রেয়াজ মানতে হবে?

আজকে আমাদের মন্ত্রণালয়ে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। সিদ্ধান্ত নিয়েছি গ্রুপ ফটোসেশনের এই রেওয়াজ এ বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে আর রাখা হবে না। গ্রুপ ফটোসেশন কোথায় কীভাবে হবে এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও বলেন, ছয়মাস হইলো আমরা একটা খুনি-সাইকোপ্যাথের হাত থেকে মুক্তি পেয়েছি। জাস্ট ছয় মাস! যে খুনি শত শত মানুষকে গুম করিয়েছে, হাজার হাজার বিরোধী মতের মানুষকে খুন করিয়েছে, জুলাইতে একটা নারকীয় গণহত্যা চালিয়েছে, ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করে তার মেয়েকে জড়িয়ে ধরে নাটক করেছে, হেলিকপ্টার থেকে গুলি করিয়ে মানুষ মেরেছে- তার সঙ্গে শিষ্টাচার? হিটলারের সঙ্গে শিষ্টাচার? আর ইউ সিরিয়াস? সালাম দিয়ে বলতে হবে, প্রিয় খুনি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে পুরস্কারের জন্য মনোনীতদের সাতজনের হাতে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
 
অনুষ্ঠানে অতিথিদের পেছনে পুরস্কারপ্রাপ্তদের দাঁড় করিয়ে ফটোসেশন করা হয়। পেছনে দাঁড়িয়ে গ্রুপ ছবি তোলার সেই কাতারে ছিলেন এ বছর প্রবন্ধ/গদ্যে পুরস্কার পাওয়া সলিমুল্লাহ খানও। যা নিয়েই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে