ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির

রিজভী: অবৈধ অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন হবে ঝুঁকিপূর্

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, অবৈধ অস্ত্রের প্রসার রোধ না করা গেলে আগামী জাতীয় নির্বাচন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে। এ অবস্থায় দ্রুত এসব অস্ত্র উদ্ধার করার আহ্বান জানান তিনি।

রবিবার (২৪ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জিয়া পরিষদ’-এর উদ্যোগে রিকশা ও ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং তাদের আন্তরিকতার ঘাটতি নেই। তবে তিনি সতর্ক করে বলেন, সুযোগ পেলে ফ্যাসিবাদী শক্তিগুলো গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে।

তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংবিধান ও আইন সংশোধনের অধিকার একমাত্র নির্বাচিত সরকারেরই রয়েছে।

রিজভী আহমেদ জোর দিয়ে বলেন, জোরপূর্বক কেউ যেন নির্বাচন কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
২২৫ বার পড়া হয়েছে