ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ফ্যাসিবাদী সরকারের সময় অপশাসনের কারণে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করতে সরকার সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করা। পাশাপাশি বেকারত্ব কমানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ।
তিনি জানান, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অর্থনীতিতে পাট খাতের অবদান জোরদার করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)-এর নিয়ন্ত্রণাধীন পাটকলগুলো দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালু রাখার কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাট শিল্পের উন্নয়নে স্বল্প ও মধ্যমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় পাট খাতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ‘গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ’ নামে আন্তর্জাতিক ব্র্যান্ডিং তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি জানান, পাট অধিদপ্তরের অধীনে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট পাটচাষিদের প্রতি বছর বিনামূল্যে বীজ, সার, বালাইনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ফলে এই খাতের উন্নয়ন এবং সোনালি ঐতিহ্য পুনরুদ্ধারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পাট শিল্পকে ঘিরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং আবারও ঘরে ঘরে ফিরে আসবে সোনালি আঁশের সুদিন।
এদিকে ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে এবারের জাতীয় পাট দিবস উদ্‌যাপন করা হচ্ছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি এ দিবসের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৭১ বার পড়া হয়েছে