ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  ১৫ মাসের বিরতির পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় আফিফ Logo ব্যাংক হিসাব চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন আসিফ মাহমুদ Logo ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর তদারকি, সচিবালয়ে একাধিক বৈঠক Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন

সচিবালয়ে আগুনের ঘটনায় আসিফ মাহমুদের হুঁশিয়ারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সচিবালয়ে আগুনের ঘটনায় আসিফ মাহমুদের হুঁশিয়ারি।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, বিগত সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কাজ চলমান ছিল। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল, যা নিয়ে তদন্ত চলছিল।

পোস্টে তিনি আরও বলেন– অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। এই মুহূর্তে নীলফামারিতে অবস্থান করছি, তবে যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরছি।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নির্ধারণ করা যায়নি। তবে ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি তার মন্ত্রণালয়ের স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার একটি চেষ্টা হতে পারে।

উল্লেখ্য, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে– যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়। ছয় ঘণ্টার চেষ্টায় আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১৩৯ বার পড়া হয়েছে