ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর

ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া আক্তার এবং তাদের চার মাস বয়সী সন্তান হুজাইফা। এ ঘটনায় তাদের ছেলে সোহান গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পাটগ্রামে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন শরিফুল ইসলাম। ঈদের ছুটি উপলক্ষে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম ও তার চার মাস বয়সী শিশুকে মৃত ঘোষণা করেন। আহত সোহানকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, দুর্ঘটনার সময় পরিবারের চারজন সদস্য একসঙ্গে ছিলেন, যার মধ্যে তিনজনই প্রাণ হারিয়েছেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
৩২ বার পড়া হয়েছে