ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক

‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের নাগরিকদের বিভিন্ন তথ্য ও সেবা একটি কার্ডের আওতায় আনতে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। এমন উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সোমবার (১৬ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের আধার কার্ড ব্যবস্থার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশেও একই ধরনের একটি ব্যবস্থা চালুর বিষয়টি ভাবা হচ্ছে, যাতে একটি কার্ডের মাধ্যমেই নাগরিকরা বিভিন্ন সেবা পেতে পারেন।

তিতুমীর আরও জানান, সরকার এখন ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। তার মতে, চীন ও ভারতের মতো দেশের সঙ্গে ভবিষ্যতে ঋণের পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জ্বালানি খাতে আগের সরকারের করা কিছু চুক্তিকে তিনি অসম বলে উল্লেখ করেন। ভবিষ্যতে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে যেন তা বাংলাদেশের জন্য লাভজনক হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা হবে বলেও জানান তিনি।

চীনের সঙ্গে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিতুমীর। তিনি বলেন, ২০১৬ সালে চীনের সঙ্গে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল। সেসব প্রকল্পের বর্তমান অবস্থা ও অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যৎ কৌশল নির্ধারণের বিষয়েও মতবিনিময় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
২৮ বার পড়া হয়েছে