ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক

চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় সংসদের অধিবেশনে মধ্যাহ্নভোজকে কেন্দ্র করে চিফ হুইপ নূরুল ইসলামের এক রসিক মন্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশ। ত্রয়ো

জাতীয় সংসদের অধিবেশনে মধ্যাহ্নভোজকে কেন্দ্র করে চিফ হুইপ নূরুল ইসলামের এক রসিক মন্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকের বিরতিতে সংসদ সদস্যদের জন্য খাবারের আয়োজন করা হলে, মেন্যু নিয়ে কৌতূহল দেখা দেয় সদস্যদের মধ্যে।

শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশন চলাকালে জুমার নামাজের আগে বিরতি ঘোষণা করা হয়। এ সময় চিফ হুইপ সবাইকে নামাজ শেষে সংসদ সদস্য ভবনের এলডি হলে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান এবং স্পিকারকেও যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বিকেলে আবার অধিবেশন শুরু হবে, তাই সবাই যেন একসঙ্গে খাবারে অংশ নেন। এ সময় কয়েকজন সংসদ সদস্য খাবারের তালিকা জানতে চাইলে তিনি হাস্যরসের সুরে জানান, ‘আপনাদের জন্য সাগর থেকে তিমি আনা হয়েছে, আর হাঙরও আসছে।’

চিফ হুইপের এই মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে এবং অধিবেশনের পরিবেশ মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
৭ বার পড়া হয়েছে