ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৯ জনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে নওগাম থানা প্রাঙ্গণে মধ্যরাতে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে। শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাতের এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু এবং প্রায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তাদের আশঙ্কা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে থানার ভবনটি কেঁপে ওঠে এবং চারদিকে আগুন ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।

কর্মকর্তাদের প্রাথমিক তথ্যে জানা গেছে, হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য নওগাম থানা প্রাঙ্গণে পরীক্ষা করার সময় এ দুর্ঘটনা ঘটে। ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেটের বড় মজুত থানা ভবনের ভেতরে সংরক্ষিত ছিল। পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে থানা এলাকায় থাকা কয়েকটি গাড়িও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকা পড়ে আছে কি না নিশ্চিত করার জন্য উদ্ধারকাজ এখনো চলছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের শক্তি এতটাই ব্যাপক ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূর পর্যন্ত মানবদেহের অংশ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১২৫ বার পড়া হয়েছে