ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী রবিবার ও সোমবার (২৭ ও ২৮ জুলাই) বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল আলম শনিবার (২৬ জুলাই) এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার কারণে শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। পরিস্থিতি বিবেচনা করে আপাতত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শিগগিরই কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। অভিভাবকদের সাথেও স্কুল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে।

প্রিন্সিপাল আরও জানান, আগে নিখোঁজ থাকা পাঁচজনের মধ্যে তিনজন ছিলো শিক্ষার্থী। বর্তমানে সবাইকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালেও স্কুল গেটের সামনে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই ভেতরের পরিস্থিতি এক নজর দেখতে গেটের ফাঁক দিয়ে তাকানোর চেষ্টা করছিলেন। তবে দর্শনার্থীদের স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র শিক্ষক ও স্টাফদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
১৮১ বার পড়া হয়েছে