ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী Logo নিরাপত্তা ঝুঁকিতে হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের Logo হরমুজ প্রণালি খুলছে, যুদ্ধবিরতির খবরে কমছে তেলের দাম Logo রংপুরে রাজমিস্ত্রি যুবক ভুয়া এএসপি পরিচয় দেন প্রেমিকাকে, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল Logo রাঙ্গামাটি সদর জিতে ডিসি গোল্ডকাপের শিরোপা Logo রিমান্ড না মঞ্জুর, কারাগারে পাঠানো হলো ড. শিরীন শারমিন চৌধুরীকে Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৭ বিলিয়ন ডলারে

‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বক্স অফিসে সফলতা পাওয়া ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমা ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। স্বামী রণবীর সিংয়ের এই সিনেমা নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় তাকে নিয়ে ‘নীরবতা’ বিতর্ক তৈরি হয়। অবশেষে সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

একটি পোস্টে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, সিনেমার সাফল্যের সময়ও তিনি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন। এর জবাবে দীপিকা জানান, তিনি ছবিটি অনেক আগেই দেখে ফেলেছেন—অন্যান্যদের আগেই। তার সংক্ষিপ্ত মন্তব্যেই সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব মুক্তির সময় সামাজিক মাধ্যমে ছবিটির প্রশংসা করেছিলেন তিনি। এবার প্রকাশ্যে কিছু না বললেও ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যক্তিগতভাবে স্বামীকে সমর্থন করে যাচ্ছেন দীপিকা। সিনেমা মুক্তির পর তাদের একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে।

রণবীর সিং অভিনীত এই স্পাই-অ্যাকশন চলচ্চিত্রটি ইতোমধ্যেই হাজার কোটি টাকার ক্লাবে পৌঁছে গেছে এবং নতুন রেকর্ড গড়ার পথে রয়েছে। এই পরিস্থিতিতে ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভারসাম্য কীভাবে রাখা যায়, সেটিরই উদাহরণ তৈরি করেছেন দীপিকা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৬ বার পড়া হয়েছে