ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৯০ জন মারা গেছেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৯০ জন মারা গেছেন।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে ৯০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৫০ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর, আল জাজিরার। স্থানীয় পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু বলেন, এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টার সময় জ্বালানি ট্যাংকারটি উল্টে যায়। এ সময় ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে। ওই সময় স্থানীয় লোকেরা ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে গাড়ি দিকে ছুটে আসেন। সম্ভবত এ কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। দিবাগত মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে। এর আগে গত মাসে উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়। উল্লেখ্য, নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনার ঘটনা নতুন নয়। দেশটির ফেডারেল রোড সেফটি কর্পস অনুসারে, শুধুমাত্র ২০২০ সালেই ১৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে