ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তার মতে, নিজস্ব সম্পদের ওপর নির্ভরশীল হতে পারলে ভবিষ্যতে যেকোনো ধরনের জ্বালানি সংকট মোকাবিলা করা সহজ হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার জ্বালানি খাতে স্বাবলম্বী হতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে চার হাজার ঘনফুটে পৌঁছাতে পারে। সে সময় দেশীয় গ্যাসক্ষেত্র থেকেই এই চাহিদা পূরণের সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, অতীতে জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং আমদানিনির্ভরতার কারণে খাতটি ঝুঁকির মুখে পড়েছে। বৈশ্বিক সংকটের সময় সেই দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। তার মতে, আগের সরকার বাপেক্সকে দুর্বল অবস্থায় রেখে গেছে, যার প্রভাব এখনো দেখা যাচ্ছে।

বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে প্রায় ৮২ মিলিয়ন ঘনফুট বা তারও বেশি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, শ্রীকাইল গ্যাসক্ষেত্রের এই নতুন কূপ থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন প্রায় ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে করে মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ মিলিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
৩৩ বার পড়া হয়েছে