ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক

পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ এগোল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তার সূচকে বাংলাদেশের অবস্থানে সামান্য উন্নতি দেখা গেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ তালিকা অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৫ নম্বরে। আগের বছর ২০২৫ সালে দেশটির অবস্থান ছিল ১০০ নম্বরে। ফলে ২০২৬ সালে লাল-সবুজ পাসপোর্টের সক্ষমতায় হালকা অগ্রগতি হয়েছে।

আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে প্রতি বছর এই সূচক প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স। তালিকা অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।

সূচকে ভারত নাইজার ও আলজেরিয়ার সঙ্গে যৌথভাবে ৮০তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের তিন ধাপ পেছনে, অর্থাৎ ৯৮ নম্বরে আছে পাকিস্তান। নেপাল বাংলাদেশের এক ধাপ নিচে থেকে অবস্থান করছে ৯৬ নম্বরে। পাকিস্তানের পরের অবস্থান ইরাক ও সিরিয়ার, আর তালিকার একেবারে শেষে ১০১ নম্বরে রয়েছে আফগানিস্তান।

প্রতিবেদনে আরও জানানো হয়, শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশের। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে যৌথভাবে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া—এই দুই দেশের নাগরিকদের জন্য ১৮৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশাধিকার রয়েছে।

তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ইউরোপের পাঁচটি দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। পঞ্চম স্থানে আরও চারটি দেশের সঙ্গে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তাদের ডাটাবেজে বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি মাসে হালনাগাদ হওয়া এই সূচকটি পাসপোর্ট মূল্যায়নে সবচেয়ে নির্ভরযোগ্য ও শক্তিশালী সূচকগুলোর একটি হিসেবে বিবেচিত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
১১৩ বার পড়া হয়েছে